ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ১৬:০২:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি মহান স্বাধীনতা দিবস আজ

মধ্যপ্রদেশে হাসপাতালে আগুন, চার শিশুর মৃত্যু 

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৪৫ এএম, ৯ নভেম্বর ২০২১ মঙ্গলবার

ভুপালের কমলা নেহরু হাসপাতালের সামনে উদ্বিগ্ন পরিজনদের ভিড়।  ছবি: এএনআই।

ভুপালের কমলা নেহরু হাসপাতালের সামনে উদ্বিগ্ন পরিজনদের ভিড়। ছবি: এএনআই।

ভারতের মধ্যপ্রদেশের একটি সরকারী হাসপাতালের শিশুবিভাগে আগুন লেগে মৃত্যু হয়েছে চার শিশুর। সোমবার রাতে ভুপালের কমলা নেহরু হাসপাতালের শিশুদের আইসিইউ (পিআইসিইউ) বিভাগে আগুন লাগে। শিশু বিভাগে তখন অন্তত ৫০ জন শিশু ভর্তি ছিল। আগুন লাগার খবরে আতঙ্কিত হয়ে পড়েন তাদের পরিবার পরিজন। 

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ২৫টি অগ্নিনির্বাপন ইঞ্জিন। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে তার আগেই মৃত্যু হয় চার শিশুর।

হাসপাতালে আগুন লাগার খবর টুইটারে জানান স্বয়ং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। পরে শিশু মৃত্যুর খবরও তিনিই জানান টুইটারে। 

মুখ্যমন্ত্রী লেখেন, ‘হাসপাতালের শিশুবিভাগে আগুন লাগার ঘটনা অত্যন্ত দুঃখজনক। তবে দ্রুত উদ্ধার কাজ শুরু করা গেছে। আগুন দ্রুত নিয়ন্ত্রণেও এসেছে। কিন্তু তিনটি শিশু যারা আগেই গুরুতর অসুস্থ ছিল, তাদের আর বাঁচানো যায়নি।’ 

মুখ্যমন্ত্রীর এই টুইটের কিছুক্ষণ পরে অবশ্য মৃত শিশুর সংখ্যা আরও বাড়ে।

হাসপাতালে উদ্ধারকাজ চলাকালে সেখানে পৌঁছান মধ্যপ্রদেশের স্বাস্থ্য শিক্ষামন্ত্রী বিশ্বাস সারং। 

তিনি বলেন, ‘ঘটনার সময় ওই বিভাগে ৪০টি শিশু ছিল। তার মধ্যে ৩৬ জন আপাতত সুরক্ষিত। মৃত শিশুর পরিবারকে চার লক্ষ টাকা করে এককালীন অর্থসাহায্য করবে সরকার।’